সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ
ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 11:55 PM, 07 November 2026.
Digital Solutions Ltd

সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

Publish : 11:55 PM, 07 November 2026.
সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

সাংবাদিক হয়রানি, প্রাণনাশের হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এই আইনি নোটিশ পাঠান। এতে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এ সময় আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়েছে, এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইলফোন কেড়ে নেন পরীমনি। তাঁর নিরাপত্তারক্ষীরা সাংবাদিকের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন। ধাক্কাধাক্কিতে জাগো নিউজ, আগামীর সময় ও টাইমস টুডের কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় একজন বিচারপ্রার্থীর মাথায়ও আঘাত লাগে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি সাংবাদিক রবিউল হোসাইনকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী।

নোটিশে আরও বলা হয়েছে, ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা, হুমকি, কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে পরীমনিকে।

পাশাপাশি নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে পরীমনির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পরীমনির বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অডিও-ভিডিও বিতর্কে আমির হামজার পাল্টা বক্তব্য শিরোনাম ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২ শিরোনাম ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন শিরোনাম ৪০ বছর পর বাংলাদেশের রংপুরে মিলল হালিমার পরিবারের সন্ধান, অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার শিরোনাম বিদেশে চাকরির সুযোগ, দক্ষ হবেন ১ লাখ আনসার সদস্য শিরোনাম ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন, ধামরাইয়ে আতঙ্ক