ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন
ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:19 AM, 08 November 2026.
Digital Solutions Ltd

ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন

Publish : 08:19 AM, 08 November 2026.
ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ভাটারা থানা পুলিশ। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটি থেকে আগুনের শিখা ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে।

এ ঘটনায় বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে অগ্নিসংযোগের পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তের বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীর ব্যস্ত এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অডিও-ভিডিও বিতর্কে আমির হামজার পাল্টা বক্তব্য শিরোনাম ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২ শিরোনাম ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন শিরোনাম ৪০ বছর পর বাংলাদেশের রংপুরে মিলল হালিমার পরিবারের সন্ধান, অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার শিরোনাম বিদেশে চাকরির সুযোগ, দক্ষ হবেন ১ লাখ আনসার সদস্য শিরোনাম ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন, ধামরাইয়ে আতঙ্ক