ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 08:55 AM, 08 November 2026.
Digital Solutions Ltd

ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

Publish : 08:55 AM, 08 November 2026.
ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্যের বাসভবনসংলগ্ন ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৃথক সময়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া রাজধানীর শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

তবে আটক ব্যক্তিদের পরিচয়, বিস্ফোরণের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং এসব ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

একই সন্ধ্যায় ক্যাম্পাসের একাধিক স্থানে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অডিও-ভিডিও বিতর্কে আমির হামজার পাল্টা বক্তব্য শিরোনাম ঢাবিতে একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ২ শিরোনাম ভাটারায় স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন শিরোনাম ৪০ বছর পর বাংলাদেশের রংপুরে মিলল হালিমার পরিবারের সন্ধান, অবসান হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার শিরোনাম বিদেশে চাকরির সুযোগ, দক্ষ হবেন ১ লাখ আনসার সদস্য শিরোনাম ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন, ধামরাইয়ে আতঙ্ক