ছবি: সংগৃহীত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি আবারও বিয়ে করেছেন? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রীর কয়েকটি ছবি ছড়িয়ে পড়ার পর এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মধ্যে। তবে ছবিগুলো ঘিরে আলোচনা তৈরি হলেও তাঁর বিয়ের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ এমন ক্যাপশনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে চমকের সঙ্গে দেখা গেছে অভিনেতা আরিফিন শুভকে। একটি ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অন্য একটি ছবিতে সুসজ্জিত হোটেলকক্ষে হাসিখুশি অবস্থায় রয়েছেন দুজন। আরেকটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতে দেখা যায়।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ মনে করছেন, এটি নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারের অংশ। আবার কেউ ছবিগুলোর পেছনের ঘটনা জানতে আগ্রহী। তবে ছবিগুলো কোনো শুটিংয়ের দৃশ্য কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে বিয়ের গুঞ্জন নিয়ে রহস্য বজায় রেখেছেন অভিনেত্রী চমক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’
চমকের এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পর আলোচনা আরও বেড়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি অভিনেতা আরিফিন শুভ।
তাহলে কি সত্যিই নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন চমক, নাকি ছবিগুলো কোনো নতুন কাজের প্রচারের অংশ? আপাতত সেই প্রশ্নের উত্তর মেলেনি। অভিনেত্রীর ঘোষণার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News