‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:39 AM, 17 October 2026.
Digital Solutions Ltd

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

Publish : 03:39 AM, 17 October 2026.
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

হবিগঞ্জের মাধবপুরে এক পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুর দেওয়া ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ওই পুলিশ কর্মকর্তা পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। তবে তাঁর এ বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আতাউস সামাদ বাবু দাবি করেন, তাঁকে গ্রেপ্তার করতে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তাঁর বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে আতাউস সামাদ বাবু লেখেন, ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাল্লাহ।’ রাজনীতি করতে গিয়ে কয়েকবার জেল খেটেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এএসআই দেলোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ফেসবুকে তাঁর নামে যে কথা লেখা হয়েছে, তা ভিত্তিহীন। তিনি মাদকের একটি তদন্তের কাজে ওই গ্রামের পাশে গিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার এমন পোস্ট দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

দেলোয়ার হোসেন আরও বলেন, সরকারি দায়িত্ব পালন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার বাইরে ব্যক্তিগতভাবে তাঁদের কিছু করার সুযোগ নেই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দেখবেন।

জানা গেছে, এএসআই দেলোয়ার হোসেন মাধবপুর থানার অধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত। ওয়ারেন্ট তামিলে ভালো কাজের জন্য তিনি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন বলেও জানা গেছে।

অন্যদিকে, আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবেও তাঁর নাম আলোচনায় ছিল।

এ ঘটনায় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে বাক্‌স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতা ব্যবহার করে কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা অন্যায়। তিনি পুলিশ ও রাজনৈতিক নেতাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

ফেসবুক পোস্টের বক্তব্য ও পুলিশ কর্মকর্তার পাল্টা প্রতিক্রিয়া ঘিরে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিলমারীতে ৯০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায় শিরোনাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা শিরোনাম চমকের বিয়ের ছবি ঘিরে রহস্য শিরোনাম ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে বললেন নাসীরুদ্দীন শিরোনাম সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার শিরোনাম পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত