ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৩৮ জেলে আটক, জাল-নৌকা জব্দ
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:46 AM, 17 October 2026.
Digital Solutions Ltd

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৩৮ জেলে আটক, জাল-নৌকা জব্দ

Publish : 12:46 AM, 17 October 2026.
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ৩৮ জেলে আটক, জাল-নৌকা জব্দ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬টি মাছ ধরার নৌকা, ৪১ কেজি ইলিশ এবং ১ লাখ ৬৭ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে ১৪ জনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেন। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় তিনটি মাছ ধরার নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

দৌলতখান উপজেলায় আটক করা হয় তিন জেলেকে। তাঁদের অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ অভিযানে একটি নৌকা, ১৫ কেজি ইলিশ ও ১ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, চরফ্যাশন উপজেলায় আট জেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তজুমদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে আরও ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ অভিযানে দুটি মাছ ধরার নৌকা, ছয় কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ করা নৌকা নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং নদীতে অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিলমারীতে ৯০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায় শিরোনাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা শিরোনাম চমকের বিয়ের ছবি ঘিরে রহস্য শিরোনাম ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে বললেন নাসীরুদ্দীন শিরোনাম সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার শিরোনাম পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত