নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:02 AM, 17 October 2026.
Digital Solutions Ltd

নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার

Publish : 12:02 AM, 17 October 2026.
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, প্রমার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা এবং গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় প্রমাকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন অনিমা জামান প্রমা। বিশ্ববিদ্যালয়টির বর্তমান নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রমা আড়ালে চলে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুলিশের অভিযোগ, জনসম্মুখে না থাকলেও তিনি গোপনে সরকারবিরোধী তৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন।

তবে পুলিশের এসব অভিযোগের বিষয়ে প্রমার বক্তব্য জানা যায়নি। অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হওয়ার আগে তাঁকে দোষী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ রাখা হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিলমারীতে ৯০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায় শিরোনাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা শিরোনাম চমকের বিয়ের ছবি ঘিরে রহস্য শিরোনাম ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে বললেন নাসীরুদ্দীন শিরোনাম সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার শিরোনাম পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত