বিজয়কে প্রতিদিন ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 03:51 AM, 06 October 2026.
Digital Solutions Ltd

বিজয়কে প্রতিদিন ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

Publish : 03:51 AM, 06 October 2026.
বিজয়কে প্রতিদিন ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দীর্ঘদিনের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন কেমন চলছে এবং কীভাবে সম্পর্ককে সুন্দর রাখছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন বিজয়।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের নেওয়া ওই সাক্ষাৎকারে বিজয় জানান, রাশমিকা নিয়মিতই তাকে ভালোবাসার কথা বলেন। তার ভাষ্য, রাশমিকা প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ বার তাকে ‘আই লাভ ইউ’ বলেন। ভালোবাসার অনুভূতি প্রকাশ করাকে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন রাশমিকা।

বিজয় বলেন, সম্পর্কের ক্ষেত্রে তারা বেশ পরিণত। রাশমিকা কীভাবে তার সঙ্গে কথা বলেন এবং ভালোবাসার বিষয়টি কীভাবে প্রকাশ করেন, সেটিও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকারের সময় বিজয় ও রাশমিকার পারস্পরিক ঘনিষ্ঠতাও চোখে পড়ে। তারা কথা বলার সময় একে অপরকে পা দিয়ে স্পর্শ করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিজয় জানান, এটি তাদের মধ্যে স্বাভাবিক বিষয়।

বিজয়ের ভাষায়, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ তাদের সম্পর্কের মধ্যে সবসময়ই থাকে। এটিকেই নিজেদের ভালোবাসার একটি ধরন হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ ছিল। বিভিন্ন সময়ে তাদের প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও তারা প্রকাশ্যে বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলেননি। শেষ পর্যন্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের মধ্য দিয়ে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তারা।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে সিনেমায় দেখা যাবে বিজয় ও রাশমিকাকে। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

 

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন