মিস ইউনিভার্সের চূড়ান্ত মুকুট জিততে মাহির সামনে কঠিন পরীক্ষা
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:15 AM, 21 November 2026.
Digital Solutions Ltd

মিস ইউনিভার্সের চূড়ান্ত মুকুট জিততে মাহির সামনে কঠিন পরীক্ষা

Publish : 01:15 AM, 21 November 2026.
মিস ইউনিভার্সের চূড়ান্ত মুকুট জিততে মাহির সামনে কঠিন পরীক্ষা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘৭৫তম মিস ইউনিভার্স ২০২৬’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোর সান জুয়ানে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অনলাইন ফ্যান ভোটিংয়ে ইতিমধ্যে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন তিনি। তবে চূড়ান্ত মুকুট জিততে হলে তাঁকে পেরোতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এর আগে শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল কস্টিউম শো। এ পর্বে পোশাকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরবেন মাহি।

এরপর আগামীকাল ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি কম্পিটিশন। এতে সুইমস্যুট ও ইভনিং গাউন পর্বে প্রতিযোগীদের হাঁটাচলা, আত্মবিশ্বাস ও উপস্থাপনা মূল্যায়ন করবেন বিচারকেরা। পাশাপাশি বিচারকদের সঙ্গে ক্লোজড-ডোর ইন্টারভিউয়ের পারফরম্যান্সও চূড়ান্ত মূল্যায়নে ভূমিকা রাখবে।

গ্র্যান্ড ফিনালেতে প্রথমে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হবে। এরপর সুইমস্যুট পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা ১২ এবং ইভনিং গাউন পর্বের মাধ্যমে সেরা ৫ নির্বাচন করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হবে প্রশ্নোত্তর পর্ব। এখানে বিচারকদের তাৎক্ষণিক প্রশ্নের বুদ্ধিদীপ্ত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়ে সেরা ৩-এ জায়গা করে নিতে হবে মাহিকে। এরপর চূড়ান্ত প্রশ্নের উত্তর ও উপস্থাপনার মাধ্যমে নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।

এদিকে প্রতিযোগিতায় দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ‘MU Fan’ অ্যাপের মাধ্যমে মাহিকে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। অ্যাপটিতে বিনামূল্যে ভোট দেওয়ার পাশাপাশি গেম খেলে পয়েন্ট অর্জনের মাধ্যমেও ভোট দেওয়া যায় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর ঢাকায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জেতেন সামিরা খান মাহি। পরদিনই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

এখন সবার নজর ২৪ নভেম্বরের গ্র্যান্ড ফিনালের দিকে। বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য প্রথম মিস ইউনিভার্সের মুকুট এনে দিতে পারেন কি না, সেটিই দেখার অপেক্ষা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী