ছবি সংগৃহীত
ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ১০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আনুষ্ঠানিকভাবে এসব সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় তিনি পাঁচটি সড়কের উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, নলছিটি উপজেলায় প্রায় ৩৫২ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এসব সড়কের মধ্যে জনগুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সহযোগিতায় পাঁচটি সড়ক উন্নয়নে ১০ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় মোট প্রায় সাড়ে ছয় কিলোমিটার সড়ক পিচঢালাই করা হবে। সড়কগুলো হলো—ভোজপুর থেকে বাইতারা খেয়াঘাট সড়ক, ইছাপাশা বালিকা বিদ্যালয় থেকে কামদেবপুর মাদরাসা সড়ক, সাধুরহাট থেকে গুচ্ছগ্রাম হয়ে কামদেবপুর সড়ক, বিশ্বাববাড়ি থেকে ফকিরবাড়ি সড়ক এবং ফকিরবাড়ি থেকে ডাক্তারবাড়ি পর্যন্ত সড়ক।
দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এসব সড়কের নির্মাণকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি এলাকার মানুষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News