ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামের এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাঁকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা আক্তার ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ স্থানীয়দের। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালিয়ে যান তিনি। পরে পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, তাঁর স্ত্রী এমন একটি টিকটক ভিডিও তৈরি করেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তাঁর উচিত হয়নি।
সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা ওই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি জানালা ভেঙে পালিয়ে যান।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News