ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় তারকা থালাপতি বিজয়, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। আসন্ন সিনেমা ‘রণবাগী’র মুক্তিকে সামনে রেখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সাক্ষাতের মুহূর্ত ছড়িয়ে পড়ার পর বিনোদনজগতে শুরু হয়েছে আলোচনা।
সাক্ষাৎ শেষে নিজেদের অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা। রাশমিকা জানান, দীর্ঘদিনের প্রিয় তারকা ও অনুপ্রেরণার মানুষকে নতুন ভূমিকায় দেখা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। অভিনয়জীবনে যাঁর ভক্ত ছিলেন, তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং পরে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখা—সব মিলিয়ে বিষয়টিকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা জানান, ব্যস্ততার মধ্যেও থালাপতি বিজয় তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এ সময় তিনি জীবন ও কাজ নিয়ে মূল্যবান অভিজ্ঞতাও ভাগ করে নেন। এই সাক্ষাৎ তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান অভিনেতা।
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘রণবাগী’ একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা। ছবিটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন। এতে ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে সংগ্রাম ও প্রতিরোধের কাহিনি তুলে ধরা হয়েছে।
ছবিতে সিঙ্গারামালা ববিলি রণবাগী চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তাঁর স্ত্রীর চরিত্র জয়াম্মায় দেখা যাবে রাশমিকা মান্দানাকে। ছবির গল্পের পটভূমিতে রয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের সংগ্রাম।
আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘রণবাগী’র। মুক্তির আগে ছবির দুই অভিনয়শিল্পীর সঙ্গে থালাপতি বিজয়ের এই সাক্ষাৎ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। তবে সাক্ষাতের মূল উদ্দেশ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News