প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগনের, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’
ঢাকা, ০৩ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 02:20 AM, 03 October 2026.
Digital Solutions Ltd

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগনের, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’

Publish : 02:20 AM, 03 October 2026.
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগনের, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাড়া ফেলেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) মুক্তির পর প্রথম দিনেই সিনেমাটি গড়েছে নতুন রেকর্ড।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে প্রথম দিনে সিনেমাটির নিট আয় হয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। ভারতে গ্রস আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। দেশের বাইরের বাজার থেকে এসেছে আরও প্রায় ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি ১০ লাখ রুপি।

এই আয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির উদ্বোধনী আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘দৃশ্যম’ প্রথম দিনে ভারতের বাজারে নিট আয় করেছিল ৫ কোটি ৮৫ লাখ রুপি। আর ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’ আয় করেছিল প্রায় ১৫ কোটি ৩৮ লাখ রুপি।

ফলে তৃতীয় কিস্তির এই উদ্বোধনী আয় শুধু ফ্র্যাঞ্চাইজিটির আগের সাফল্যকেই ছাড়িয়ে যায়নি, অজয় দেবগনের ক্যারিয়ারেও এটি অন্যতম বড় উদ্বোধনী সাফল্য হিসেবে জায়গা করে নিয়েছে।

‘দৃশ্যম’ সিরিজের মূল চরিত্র বিজয় সালগাঁওকরকে ঘিরেই তৈরি হয়েছে তৃতীয় কিস্তির গল্প। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর বুদ্ধি ও কৌশলের লড়াই এবারও গল্পের কেন্দ্রে রয়েছে।

প্রায় আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলার পরিচালনা করেছেন অভিষেক পাঠক। অজয় দেবগনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাবু ও জয়দীপ অহলাওয়াত। তাবু অভিনয় করেছেন মীরা দেশমুখ চরিত্রে, আর জয়দীপকে দেখা গেছে এসপি রাজবীর সিংয়ের ভূমিকায়।

মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসার মধ্য দিয়ে ‘দৃশ্যম ৩’ দর্শকদের আগ্রহের বিষয়টি স্পষ্ট করেছে। এখন দেখার বিষয়, প্রথম দিনের এই সাফল্য ধরে রেখে সিনেমাটি বক্স অফিসে কোথায় গিয়ে থামে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে শিরোনাম পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি উদ্ধার শিরোনাম ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তির অভিযোগ, যুবক কারাগারে শিরোনাম শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে যা বললেন দীনেশ ত্রিবেদী শিরোনাম পুলিশকে ধমকালেন আখতারুজ্জামান, এজলাস থেকে বের হতে বললেন শিরোনাম ঝালকাঠি জেলা জাতীয় পার্টির, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত