প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:18 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন

Publish : 12:18 AM, 13 October 2026.
প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ দাফন করতে ভোগান্তিতে পড়েন স্বজনেরা। পরে স্থানীয় লোকজন রাস্তার ওপর থাকা একটি ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন। সেই পথ দিয়ে মরদেহ কবরস্থানে নিয়ে দাফন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় মারা যান আব্দুল সালাম। পরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। পরে সকালে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে মরদেহ নেওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের পথ করে দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা তাতে সাড়া দেননি।

আব্দুল সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, মরদেহ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না পেয়ে স্থানীয় লোকজন একত্র হন। পরে রাস্তার ওপর থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করা হয়। এলাকাবাসীর সহযোগিতায় তাঁর ভাইয়ের মরদেহ দাফন করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে পথটি বন্ধ রয়েছে। এ বিরোধে গ্রামের মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজনের বিরুদ্ধে রাস্তা বন্ধ করে রাখার অভিযোগ করেছেন তাঁরা।

বাংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজালাল বলেন, রাস্তার ওপর ঘর নির্মাণ করায় মরদেহ নিয়ে কবরস্থানে যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ঘরটি ভেঙে পথ তৈরি করেন এবং মরদেহ দাফন করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলছিল বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন ঘর ভেঙে মরদেহ দাফন করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১২৩ বছরেও চশমা ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত, সেই আব্বাস প্রামাণিক আর নেই শিরোনাম দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার জানাজা সম্মতি দিয়েছে মেয়ে শিরোনাম থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন শিরোনাম জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শিরোনাম হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান