সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:00 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

Publish : 12:00 AM, 13 October 2026.
সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী পেশায় একজন স্কুলশিক্ষিকা। তাঁর দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ হোসেন শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে পলাশের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর গত ২১ ফেব্রুয়ারি পলাশ তাঁকে তালাকের নোটিশ পাঠান। তাঁদের সংসারে দুই বছর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এজাহারে ভুক্তভোগী অভিযোগ করেন, কন্যাসন্তানের সঙ্গে দেখা করার কথা বলে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজ-সংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হতো বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত আটটার দিকে ওই নারী তাঁর শিশুকন্যাকে নিয়ে ঘরে ছিলেন। এ সময় পলাশ কৌশলে সেখানে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে ভুক্তভোগী তাঁর অভিভাবক ও স্বজনদের নিয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ পলাশ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত পলাশ হোসেনের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১২৩ বছরেও চশমা ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত, সেই আব্বাস প্রামাণিক আর নেই শিরোনাম দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার জানাজা সম্মতি দিয়েছে মেয়ে শিরোনাম থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন শিরোনাম জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শিরোনাম হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান