ছবি: সংগৃহীত
চশমা ছাড়াই পবিত্র কোরআন তিলাওয়াত করতে পারতেন নাটোরের গুরুদাসপুরের শতবর্ষী আব্বাস প্রামাণিক। দীর্ঘ জীবনে ধর্মচর্চা, নামাজ ও বিনা মূল্যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এলাকায় পরিচিত ছিলেন তিনি। ১২৩ বছর ৪ মাস বয়সে মারা গেছেন এই প্রবীণ। তাঁর মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর নাতি রিপন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আব্বাস প্রামাণিক রোববার পর্যন্ত মোটামুটি সুস্থ ছিলেন। হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কথাবার্তায় অস্বাভাবিকতা দেখা দেওয়ার পর একপর্যায়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন তিনি। পরে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা খুবজিপুর প্রবীণ সেবাকেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে সেখান থেকে চিকিৎসক এসে তাঁকে চিকিৎসাসেবা দেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মৃত্যুকালে আব্বাস প্রামাণিকের বয়স ছিল ১২৩ বছর। তবে পরিবারের দাবি, তাঁর প্রকৃত বয়স আরও বেশি। দীর্ঘ জীবনে ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক সময়ের সাক্ষী ছিলেন তিনি।
আব্বাস আলী প্রামাণিক পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি বিনা মূল্যে মানুষকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন। ধর্মচর্চা ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বয়সের ভারেও নিয়মিত নামাজ আদায় করতেন বলে জানিয়েছে পরিবার।
তাঁর বিশেষ বৈশিষ্ট্য ছিল, এই বয়সেও চশমা ছাড়াই কোরআন পড়তে পারতেন তিনি। এ কারণে এলাকায় পরিচিতি পেয়েছিলেন তিনি। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত আব্বাস প্রামাণিক জীবনের বড় একটি সময় হেঁটেই চলাফেরা করেছেন বলে স্বজনেরা জানান।
পরিবার সূত্রে জানা যায়, আব্বাস প্রামাণিকের ছয় ছেলে ও দুই মেয়ে। সন্তানদের বড় করে তোলার পাশাপাশি বহু মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি। তাঁর নাতি-নাতনিদের অনেকের বয়সও ষাট বছর পেরিয়েছে।
দীর্ঘ জীবনের নানা অভিজ্ঞতা, ধর্মীয় অনুশীলন ও সাদামাটা জীবনযাপনের কারণে স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন আব্বাস প্রামাণিক।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News