ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা তাঁদের মরদেহ সড়কের পাশে পড়ে ছিল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার হরিপুর জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও শরীরচর্চার জন্য বাড়ি থেকে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে হাঁটছিলেন। হরিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি প্রেমলাল দাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News