মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে সকালে একাধিক ককটেল বিস্ফোরণ
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:14 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে সকালে একাধিক ককটেল বিস্ফোরণ

Publish : 02:14 AM, 13 October 2026.
মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে সকালে একাধিক ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৪টায় সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলটির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চের সামনেই জেলা ও দায়রা জজের বাসভবন অবস্থিত। সকালে সেখানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিস্ফোরণের সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শিরোনাম সারের ডিলারশিপে অনিয়মের প্রতিবাদ করায়, যুবদল নেতাকে হাতুড়িপেটার অভিযোগ শিরোনাম নিরাপত্তাজনিত কারনে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার চলবে শিরোনাম মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে সকালে একাধিক ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুর হাসপাতালে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করেন বাবুর্চির সহকারী শিরোনাম সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর