ছবি: সংগৃহীত
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাবুর্চির সহকারী হিসেবে কর্মরত এক ব্যক্তির ওয়ার্ড বয়ের দায়িত্ব পালনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে এ তথ্য পাওয়া যায়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।
অভিযান চলাকালে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। এ সময় তিনি নিজেই জানান, তাঁর পদ বাবুর্চির সহকারী হলেও তিনি ওয়ার্ড বয় হিসেবে দায়িত্ব পালন করেন। তবে প্রাথমিকভাবে তাঁর নাম ও ঠিকানা জানা যায়নি।
দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পাঠানো, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অর্থ আত্মসাৎ এবং সরকারি ওষুধ বাইরে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়।
দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বলেন, হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, দালাল চক্রের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো, আউটসোর্সিং নিয়োগে অনিয়ম এবং ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News