ছবি: সংগৃহীত
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা, অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় ঝালকাঠি সদর উপজেলার কলাবাগান এলাকায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রবন কুমার বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা কার্যকর করা এবং নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করা জরুরি। এ ক্ষেত্রে জেলে, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে। এ জন্য সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভা থেকে মা ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News