ছবি: সংগৃহীত
সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) বাগেরহাট শহরের হোটেল ধানসিঁড়িতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং সিডো'র ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় গুরু, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর সভাপতি মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী এবং শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাটের সমাজসেবা কর্মকর্তা এস এম নাজমুছ সাকিব।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিডোর সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অর্থ সম্পাদক অমিত দাস শুভ্রসহ সংগঠনটির অন্যান্য সদস্যও এতে অংশ নেন।
ডায়ালগে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, সামাজিক কুসংস্কার, নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য এবং বাল্যবিবাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
তাঁরা বলেন, নারী ও কিশোরীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। পাশাপাশি জেন্ডার সমতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, সমাজে প্রচলিত বৈষম্যমূলক ধারণা পরিবর্তনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃত্ব এবং যুব সংগঠনগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন।
আয়োজকদের মতে, এ ধরনের অ্যাডভোকেসি ডায়ালগের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো সম্ভব। এর ফলে জেন্ডার সমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে কার্যকর উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
সমাজ থেকে বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News