ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে চালককে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে সুধাশং মাস্টারের বাড়ির সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতাপ গ্রামের মো. মজিবর রহমান (৬০), পিতা মৃত আমজেদ আলী বেপারী, তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ঝালকাঠি বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে আসা দুই ব্যক্তি অসৎ উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেন। পরে তাঁরা অটোরিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় মজিবর রহমান চিৎকার করলে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ দ্রুত এগিয়ে আসে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত দুই ব্যক্তিকে অটোরিকশাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা এলাকার মো. জামাল সিকদারের ছেলে মুসফিকুর রহমান দিপু(২৩) এবং বরিশালের বাকেরগঞ্জ থানার বলইকাঠি এলাকার রশিদ হাওলাদার ওরফে সমির রায়ের ছেলে মো. হাবিব( ২৫)।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News