বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :
Publish : 12:37 AM, 12 October 2026.
Digital Solutions Ltd

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

Publish : 12:37 AM, 12 October 2026.
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

ছবি: সংগৃহীত

প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :

এইচডব্লিউপিএল (HWPL) এবং বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জের চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএইচডিএস (BHDS) অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেচ্ছা।

প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. জেবউননেচ্ছা বলেন, "শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান এখনও আমাকে আপ্লুত করে।" নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, "নারায়ণগঞ্জ সম্প্রীতির এক অনন্য জেলা। শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা এই প্রাচ্যের ডান্ডিতে চার ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সমাজকে এগিয়ে নিতে ও শিক্ষকদের সম্মান রক্ষায় আমাদের আজীবন কাজ করে যেতে হবে।"

প্রধান অতিথি কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা তাঁর বক্তব্যে বলেন, "নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করে আমি সত্যিই গর্বিত। মানবসেবা ও সমাজউন্নয়নে এইচডব্লিউপিএল এবং বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নানামুখী উদ্যোগ প্রশংসনীয়। একজন সরকারি কর্মকর্তা হওয়ার চেয়ে শিক্ষক পরিচয়ে আমি নিজেকে বেশি সম্মানিত মনে করি। তরুণদের নিয়ে এই সংগঠনের মানবিক কার্যক্রম বিশ্ব দরবারে সুনাম ছড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনা হেনা সুইটি, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার পারভিন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ডা: হোসাইন মোহাম্মদ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক হাসিনা আক্তার কাজল, হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, কাজী শফিউল আলম কালাম, আফছার আহমেদ, কবি মুহাম্মদ মিজানুর রহমান সেলিম, নীলা আহমেদ নিশি, ফয়সাল আজম অপু, সকাল নারায়ণগঞ্জ ডটকমের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদার, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা, নাজমা আক্তার কলি, তাসলিমা আক্তার, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, শিক্ষক ফখরুদ্দিন ও শিক্ষক মোঃ সানা উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী শিক্ষকদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফরিদপুরে পরকীয়া প্রেমিকসহ নারী আটক, চুল কেটে নির্যাতনের অভিযোগ শিরোনাম ‘দৃশ্যম ৩’-ইতিহাস গড়লেন অভিনেতা অজয় দেবগণ শিরোনাম চার সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ শিরোনাম এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় শিরোনাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা