ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:14 AM, 12 October 2026.
Digital Solutions Ltd

ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা

Publish : 12:14 AM, 12 October 2026.
ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পাবনার সাঁথিয়ায় মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়ে সমালোচনার মুখে পড়া গ্রাম পুলিশ সদস্য সাগর হোসেন অবশেষে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আদালতের মধ্যস্থতায় মাকে নিজের কাছে রেখে তাঁর যত্ন ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে মা ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাগর।

রোববার (১১ অক্টোবর) বিকেলে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা-ছেলের বিরোধের শুনানি হয়। আদালতের উদ্যোগে বিরোধের সুরাহা হলে মাকে নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন সাগর। পরে থানা-পুলিশ তাঁদের নিজ বাড়িতে পৌঁছে দেয়।

জানা গেছে, গত ৮ অক্টোবর সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মায়ের ভরণপোষণসংক্রান্ত এক শুনানিতে সাগর খরচ দিতে রাজি হলেও মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি আদালতের নজরে এলে রোববার মা ও ছেলেকে তলব করা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান তাঁদের আদালতে হাজির করেন।

শুনানির সময় নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করেন সাগর। আবেগের বশে ভুল বক্তব্য দিয়েছিলেন উল্লেখ করে তিনি মা ও দেশবাসীর কাছে ক্ষমা চান। একই সঙ্গে মাকে আজীবন নিজের কাছে রেখে তাঁর যত্ন নেওয়া এবং ভরণপোষণের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

ছেলের এমন সিদ্ধান্তে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর মা মুন্নি খাতুন। তিনি জানান, ছেলের প্রতি তাঁর কোনো ক্ষোভ বা রাগ নেই। জীবনের শেষ দিনগুলো ছেলের আশ্রয়ে কাটাতে পারাই তাঁর কাছে বড় প্রাপ্তি। ছেলের আগের আচরণও ক্ষমা করে দিয়েছেন তিনি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মা ও ছেলেকে সম্মানের সঙ্গে তাঁদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিবারটির খোঁজখবর রাখা হচ্ছে এবং তাদের পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

মা-ছেলের এই ঘটনার মধ্য দিয়ে পারিবারিক সম্পর্ক, বয়স্ক মা-বাবার প্রতি দায়িত্ব এবং তাঁদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চার সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ শিরোনাম এনামুল-রাহির দুর্দান্ত বোলিংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় শিরোনাম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান শিরোনাম ভুল স্বীকার করে মাকে ঘরে তুললেন সাগর, দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা শিরোনাম মধুমতি নদীর ভাঙনের মুখে আলফাডাঙ্গার দুই গ্রাম শিরোনাম রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার