বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:11 AM, 11 October 2026.
Digital Solutions Ltd

বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা

Publish : 09:11 AM, 11 October 2026.
বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বিএনপির সিদ্ধান্ত ছিল নিজের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়া এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১০ অক্টোবর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

টকশোতে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হয়, দীর্ঘদিন বিএনপির পক্ষে কথা বলার পর হঠাৎ কেন তাঁর প্রতি দলের এমন বিরূপ মনোভাব তৈরি হলো। জবাবে তিনি বলেন, এর পেছনে অনেক কারণ থাকতে পারে।

বিষয়টি ব্যাখ্যা করতে করপোরেট প্রতিষ্ঠানের উদাহরণ টেনে রুমিন ফারহানা বলেন, কোনো কর্মী তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তার চেয়ে বেশি দক্ষ বা মেধাবী হয়ে উঠছেন এমন ধারণা থেকেও বিরূপ পরিস্থিতি তৈরি হতে পারে।

বিএনপির সিদ্ধান্তের প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনা নিয়ে সাত মাস পার হয়ে গেছে এবং তিনি অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে কথা বলছেন। তাঁর দাবি, বিএনপি তাঁকে রাজনৈতিকভাবে পিছিয়ে দিতে চেয়েছিল। এমনকি ভবিষ্যতে তাঁকে সংরক্ষিত আসনে রাখা হতো কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, গত আট-নয় বছর ধরে তিনি ওই এলাকায় কাজ করেছেন। এলাকার মানুষের মনোভাব ও চাহিদা বুঝেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

বিএনপির সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, একসময় তিনি বিএনপির রাজনীতি করেছেন। তবে নিজের রাজনৈতিক অবস্থান নির্ধারণে দলের ওপর নির্ভরশীল থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

টকশোতে উপস্থাপক খালেদা জিয়ার দেওয়া দায়িত্ব এবং বিএনপির স্বার্থ রক্ষার প্রসঙ্গ তুললে রুমিন ফারহানা বলেন, বিএনপির বক্তব্য অনুযায়ী ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তাই খালেদা জিয়ার বক্তব্যের আলোকে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১