অন্তরে চাপা দিয়ে রাখা সুপ্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটাবেন না: রবিউল ইসলাম নয়ন
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:57 PM, 20 November 2026.
Digital Solutions Ltd

অন্তরে চাপা দিয়ে রাখা সুপ্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটাবেন না: রবিউল ইসলাম নয়ন

Publish : 10:57 PM, 20 November 2026.
অন্তরে চাপা দিয়ে রাখা সুপ্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটাবেন না: রবিউল ইসলাম নয়ন

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, অন্তরে চাপা দিয়ে রাখা সুপ্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটাবেন না। তা হলে পুড়ে ছাই হয়ে যাবেন।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়নি। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের আস্ফালন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাড়াবাড়ি না করতে। সাম্প্রতিক সময়ে যা দেখা গেছে, তা কেবল ট্রেলার; পুরো চিত্র এখনো বাকি। ফের বাড়াবাড়ি করলে পরিস্থিতি আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিজের অতীত নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে যুবদলের এই নেতা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছিল। বৈদ্যুতিক শক দেওয়া, পায়ে গুলি করা এবং গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল বলে পোস্টে দাবি করেন নয়ন।

তিনি লেখেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার প্রত্যাশায় অতীতের অনেক ঘটনা ভুলে থাকতে চেয়েছিলেন। নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকলেও প্রতিশোধের পথে হাঁটেননি। বরং পরিবর্তনে বিশ্বাস করেছেন।

তবে বিএনপিসহ জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে হুমকি ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা মনে করে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার চেষ্টা চলছে।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগকে সতর্ক করে রবিউল ইসলাম নয়ন বলেন, এত দিন ছাড় দেওয়া হয়েছে বলে ভবিষ্যতেও ছাড় দেওয়া হবে—এমনটি ভাবার কারণ নেই। তাঁর ভাষায়, অন্তরে চাপা দিয়ে রাখা সুপ্ত আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটাবেন না, পুড়ে ছাই হয়ে যাবেন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী