ছবি: সংগৃহীত
নওগাঁর বদলগাছীতে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, পছন্দের নারীকে বিয়ে করতে না পারার কারণে অভিমান থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।
সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং একটি রেস্তোরাঁয় কাজ করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় থাকার সময় এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে সিফাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। তবে সিফাতের বয়স কম হওয়ায় এবং পরিবার ওই বিয়েতে সম্মতি না দেওয়ায় প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে কিছুদিন নানার বাড়িতে থাকার পর তিন দিন আগে সে নিজ বাড়িতে আসে।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজের ঘরে ঘুমাতে যায় সিফাত। সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার চাচি সুজি বেগম নাশতার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে অভিমান থেকে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News