কেরালায় গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বলেন, ‘বাবা সামলে নেবে’
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 02:15 AM, 12 October 2026.
Digital Solutions Ltd

কেরালায় গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বলেন, ‘বাবা সামলে নেবে’

Publish : 02:15 AM, 12 October 2026.
কেরালায় গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বলেন, ‘বাবা সামলে নেবে’

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের কেরালা রাজ্যে দ্রুতগতির একটি মিনি কুপার গাড়ির ধাক্কায় স্কুটারে থাকা তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। দুর্ঘটনার পর গাড়ির ১৯ বছর বয়সী চালককে আটক করেছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা নিশ্চিত হতে তাঁর রক্ত পরীক্ষার প্রতিবেদন অপেক্ষা করছে পুলিশ।

রোববার (স্থানীয় সময়) রাত ২টার দিকে কেরালার এরনাকুলাম জেলার কোচি বিমানবন্দরের কাছে নেদুম্বাসেরিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন দেবিকা, গোপিকা ও ইজাজ। দেবিকার বাড়ি কেরালার ওয়েনাড জেলায়, গোপিকার বাড়ি পালাক্কাডে এবং ইজাজের বাড়ি কর্ণাটকে। তাঁরা তিনজনই ত্রিক্কাকারায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাছের একটি দোকানে চা পান শেষে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মিনি কুপার তাঁদের স্কুটারে সজোরে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি।

দুর্ঘটনার পর গাড়িচালক সুহাইল সাজিভকে আটক করে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি দুর্ঘটনার আগে অ্যালকোহল পান করার কথা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, তিনি শুধু বিয়ার পান করেছিলেন। দুর্ঘটনার সময় তিনি মদ্যপ বা অন্য কোনো নেশাজাতীয় পদার্থের প্রভাবে ছিলেন কি না, তা নিশ্চিত হতে রক্তসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরনাকুলাম গ্রামীণ পুলিশের সুপারিনটেনডেন্ট কে এস সুদর্শন জানান, গাড়ির ভেতরে কোনো নেশাজাতীয় পদার্থ ছিল কি না, তা জানতে ফরেনসিক পরীক্ষাও চলছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। গাড়িটি চালকের বাবার নামে নিবন্ধিত এবং চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে, হাসপাতালে নেওয়ার পর নিহত শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু চালকের ওপর হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, হাসপাতাল থেকে বাইরে নেওয়ার সময় পেছন দিক থেকে তাঁর মাথায় আঘাত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে।

টেলিভিশনে প্রচারিত দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির গাড়িটি সড়কের বাঁ পাশ দিয়ে চলা স্কুটারটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে স্কুটারটি দুমড়েমুচড়ে যায় এবং এর আরোহীরা ছিটকে পড়েন।

এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে বিমানবন্দরসংলগ্ন এলাকায় পুলিশের টহল ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কে এস সুদর্শন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। চালকের রক্ত পরীক্ষার প্রতিবেদন ও গাড়ির ফরেনসিক পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শিরোনাম সারের ডিলারশিপে অনিয়মের প্রতিবাদ করায়, যুবদল নেতাকে হাতুড়িপেটার অভিযোগ শিরোনাম নিরাপত্তাজনিত কারনে কারাগারে রেখেই জিয়াউল আহসানের বিচার চলবে শিরোনাম মাদারীপুরে এনসিপির সমাবেশস্থলে সকালে একাধিক ককটেল বিস্ফোরণ শিরোনাম ফরিদপুর হাসপাতালে ওয়ার্ড বয়ের দায়িত্ব পালন করেন বাবুর্চির সহকারী শিরোনাম সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর