ছবি: সংগৃহীত
ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার রভম্যান পাওয়েল ও শেরফানে রাদারফোর্ডকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুজনকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাঁচিতে অনুষ্ঠিত ম্যাচে রান তাড়া করতে নেমে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যাচ শেষে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তির মুখে পড়েন দলের দুই ব্যাটার।
আইসিসির তথ্য অনুযায়ী, ম্যাচের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক যাদবের বলে আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন পাওয়েল। ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারের মাধ্যমে আইসিসির আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেন তিনি।
অন্যদিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন রাদারফোর্ড। ম্যাচের ১৩তম ওভারে একটি বলকে ওয়াইড ঘোষণা না করায় আম্পায়ারের উদ্দেশে চিৎকার করেন এই বাঁহাতি ব্যাটার। এর মাধ্যমে আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেন তিনি।
দুজনই নিজেদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী আনুষ্ঠানিক সতর্কতা, ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News