ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন পাইলট ও ক্রু সদস্য ছিলেন।
সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু।
প্রেসিডেন্টের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে বিমানবাহিনীকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন তিনি।
নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি নিয়মিত একটি মিশনে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির আশপাশে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়। বিমানবাহিনীও জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই তারা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি নদীর কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনার কথাও জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার কথা জানিয়েছে নাইজেরিয়ার কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নাইজেরিয়ায় এটি অন্যতম বড় সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News