বাংলাদেশের যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: রণধীর জয়সওয়াল
ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 11:04 PM, 20 November 2026.
Digital Solutions Ltd

বাংলাদেশের যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: রণধীর জয়সওয়াল

Publish : 11:04 PM, 20 November 2026.
বাংলাদেশের যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: রণধীর জয়সওয়াল

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং এর পরিপ্রেক্ষিতে সরকারের নেওয়া পদক্ষেপ ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে দেশটি।

শুক্রবার (২০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য সীমান্তের ওপারে থাকা প্রভুদের ইশারা রয়েছে বলে ইঙ্গিত করেন।

এদিকে, গত প্রায় এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষমতাসীন বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এসব ঘটনার পেছনে ভারতের ভূমিকা নিয়ে অভিযোগ তোলা হয়েছে।

এমন পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার অবস্থান তুলে ধরা হলো।

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থানও স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবস্থান আগের মতোই অটল। ভারত একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়।

তিনি আরও বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে।

ভারতের এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি মন্তব্য না করলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের আগ্রহের কথা আবারও জানাল নয়াদিল্লি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রায় দেড় মাস পর অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু হচ্ছে ২৯ নভেম্বর শিরোনাম এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী শিরোনাম বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার শিরোনাম মুখে কথা নেই, কানেও শোনেন না, তবু মনের ভাষায় পূর্ণতা পেল এক নতুন জীবন শিরোনাম গণভোটের রায় মানলে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত: গোলাম পরওয়ার শিরোনাম টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ পৌঁছানোর আগেই জানালা ভেঙে পালালেন নারী