জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:13 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Publish : 12:13 AM, 13 October 2026.
জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালের বাকেরগঞ্জে জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর এলাকার মো. বায়জিদ (২৫), পক্ষিয়া ইউনিয়নের রনি হাওলাদার (২৬) এবং টবগী ইউনিয়নের মুলাই পত্তন এলাকার ফজলে রাব্বি (২৪)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, এ ঘটনায় গত ৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইনের ২১, ২২, ২৩, ২৭ ও ৩০ ধারায় মামলা করেন ভুক্তভোগী সাব্বির খান (২৪)। তিনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দা।

এজাহার অনুযায়ী, সাব্বির দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন। একপর্যায়ে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন তিনি। তখন রনি হাওলাদার তাঁকে জানান, আবু তালহা নামের এক হুজুর জিনের মাধ্যমে যেকোনো অসুস্থতা সারিয়ে তুলতে পারেন।

সুস্থ হওয়ার আশায় ওই প্রস্তাবে রাজি হন সাব্বির। অভিযোগে বলা হয়েছে, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি মোবাইল নম্বর ব্যবহার করে তাঁর কাছ থেকে বিকাশের মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা নেওয়া হয়।

পরে এ ঘটনায় থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল মোল্লা জানান, মামলা হওয়ার পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর নিবন্ধন-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বোরহানগঞ্জ বাজার থেকে বায়জিদ এবং কাছিয়া এলাকা থেকে রনি হাওলাদার ও ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১২৩ বছরেও চশমা ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত, সেই আব্বাস প্রামাণিক আর নেই শিরোনাম দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার জানাজা সম্মতি দিয়েছে মেয়ে শিরোনাম থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন শিরোনাম জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শিরোনাম হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান