দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার মরদেহ দাফনের সম্মতি দিলেন মেয়ে
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:21 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার মরদেহ দাফনের সম্মতি দিলেন মেয়ে

Publish : 01:21 AM, 13 October 2026.
দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার মরদেহ দাফনের সম্মতি দিলেন মেয়ে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার জানাজা ও দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে জানাজা শেষে তাঁর বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে এ বিরোধের মীমাংসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃষক নাজির উদ্দিন বার্ধক্যজনিত কারণে রোববার (১১ অক্টোবর) বিকেল তিনটার দিকে মারা যান। পরদিন সোমবার সকাল ১০টায় তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে উপস্থিত হন। তবে সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগ তুলে জানাজায় বাধা দেন তাঁর মেয়ে হালিমা বেওয়া।

হালিমার অভিযোগ, বাবা জীবিত থাকতেই কৌশলে জমি লিখে নেওয়া হয়েছে এবং তাঁকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। নিজের ভাগের এক বিঘা জমি বুঝে না পাওয়া পর্যন্ত বাবার জানাজা হতে দেবেন না বলে জানান তিনি।

অন্যদিকে, নাজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলীর দাবি, তাঁর বাবা জীবদ্দশায় স্বেচ্ছায় তাঁকে জমি লিখে দিয়েছেন। ওই সম্পত্তিতে বোনের কোনো ভাগ নেই বলে দাবি করেন তিনি।

এ নিয়ে স্থানীয় লোকজন কয়েক দফায় সমঝোতার চেষ্টা করলেও প্রথমে তা সফল হয়নি। ফলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় বাবার মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকে।

পরে বিকেল পাঁচটার দিকে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ভাই ইদ্রিস আলী বোন হালিমা বেওয়াকে দেড় লাখ টাকার একটি চেক দেন। চেকটি বুঝে নিয়ে বাবার জানাজা ও দাফনে সম্মতি জানান হালিমা। এরপর জানাজা শেষে নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) এস্তেখার হাসান বলেন, ঘটনার পর তদন্ত কেন্দ্র থেকে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয় লোকজনের সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে।

ইউপি সদস্য মোছা. রওশন আক্তার বলেন, হালিমা বেওয়া দেড় লাখ টাকার চেক গ্রহণ করে বাবার জানাজা ও দাফনে সম্মতি দিয়েছেন। বিরোধের মীমাংসার পর মরদেহ দাফন করা হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর শিরোনাম ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি শিরোনাম ১২৩ বছরেও চশমা ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত, সেই আব্বাস প্রামাণিক আর নেই শিরোনাম দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার মরদেহ দাফনের সম্মতি দিলেন মেয়ে শিরোনাম থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন