হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:08 AM, 13 October 2026.
Digital Solutions Ltd

হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান

Publish : 12:08 AM, 13 October 2026.
হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে নতুন করে বাড়তে থাকা উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলে এ প্রস্তাব দেন। রাজনৈতিক সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে দুই পক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে তেহরান।

গত সোমবার (১২ অক্টোবর) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ হয়। ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন আরাগচি নিজেও।

বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমাধানকে উপেক্ষা করে সামরিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দুই পক্ষ নিজেদের মতপার্থক্য রাজনৈতিকভাবে সমাধানে আগ্রহী হলে সংলাপ শুরুর জন্য ইরান সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

তবে সৌদি আরবের সংবাদমাধ্যমগুলো দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের খবর প্রকাশ করলেও মধ্যস্থতার প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতকে কেন্দ্র করে টানাপোড়েন রয়েছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়। তবে ইয়েমেন সংঘাতসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থানে পার্থক্য রয়ে গেছে।

ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি আরবের সংঘাতের সূত্রপাত ২০১৫ সালে। ওই বছর হুথি যোদ্ধারা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদারাব্বুহ মনসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেন। এরপর হাদির সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে।

পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে সংঘাতের তীব্রতা কমলেও স্থায়ী রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠিত হয়নি। সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি উত্তেজনায় পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় ইরানের মধ্যস্থতার প্রস্তাব সংঘাত নিরসনে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগের পথ খুলে দেয় কি না, তা এখন দেখার বিষয়। তবে এ উদ্যোগের বিষয়ে সৌদি আরবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১২৩ বছরেও চশমা ছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত, সেই আব্বাস প্রামাণিক আর নেই শিরোনাম দেড় লাখ টাকার চেক পাওয়ার পর বাবার জানাজা সম্মতি দিয়েছে মেয়ে শিরোনাম থালাপতির সঙ্গে বিজয়-রাশমিকার সাক্ষাৎ শিরোনাম প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন শিরোনাম জিনের মাধ্যমে অসুস্থতা সারিয়ে দেওয়ার আশ্বাস, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার শিরোনাম হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান