প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন কারণ
ঢাকা, ০৬ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 12:33 AM, 05 October 2026.
Digital Solutions Ltd

প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন কারণ

Publish : 12:33 AM, 05 October 2026.
প্রীতম-শেহতাজের বিবাহবিচ্ছেদ, জানালেন কারণ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দীর্ঘদিনের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তাঁরা জানান, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতির পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের ফেসবুক পোস্টে প্রীতম হাসান বলেন, শেহতাজের সঙ্গে দীর্ঘ ১০ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রীতম জানান, সময়ের সঙ্গে তাঁরা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে। সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া হয়নি; বরং অনেক ভেবেচিন্তে এবং নিজেদের মধ্যে আলোচনা করেই তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমানে তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও জানান এই সংগীতশিল্পী। একই সঙ্গে শেহতাজের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে শেহতাজ মনিরা হাশেমও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রায় একই ধরনের বক্তব্য তুলে ধরেছেন। তিনিও একসঙ্গে কাটানো সময় ও সম্পর্কের স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রীতমের প্রতি তাঁর সম্মান ও শুভকামনা অব্যাহত থাকবে বলেও জানান।

জীবনের এই পরিবর্তনের সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাঁদের আহ্বান, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। এবার সেই দাম্পত্য সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানার প্রক্রিয়ায় রয়েছেন তাঁরা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মানিকগঞ্জে পরকীয়ার জেরে ভাবি-ভাতিজাকে হত্যার দায়ে, দেবরের ১০ বছরের কারাদণ্ড শিরোনাম মা ইলিশ রক্ষায় ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শিরোনাম কালিয়াকৈরে প্রেমিকের বাসায় অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু শিরোনাম ভোলায় মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন, যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ শিরোনাম নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে, ৩৪ লাখ টাকা ছিনতাই শিরোনাম বরিশালে আদালত চত্বরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু, রহস্য ঘিরে প্রশ্ন