কেমোথেরাপি চললেও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি
ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:25 AM, 04 October 2026.
Digital Solutions Ltd

কেমোথেরাপি চললেও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Publish : 01:25 AM, 04 October 2026.
কেমোথেরাপি চললেও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

দীর্ঘ প্রায় নয় মাস পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে এখনো তাঁর কেমোথেরাপি চলছে।

শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান তানিয়া বৃষ্টি।

লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, তাঁর ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। বর্তমানে চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস চিকিৎসা নেওয়ার পর কিছু পরীক্ষা করা হবে। এরপর পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তী চিকিৎসার বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকার কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, অসুস্থতার কারণে প্রায় নয় মাস কাজ করা সম্ভব হয়নি। সে সময় শারীরিক অবস্থাও তুলনামূলক খারাপ ছিল। এখন আগের চেয়ে ভালো অনুভব করায় ভেবেচিন্তে আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অভিনয়ে ফেরার পেছনে ভক্তদের ভালোবাসাকেও গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া। যারা তাঁর অভিনয় পছন্দ করেন, নিয়মিত খোঁজ নেন এবং আবার পর্দায় দেখার অপেক্ষায় আছেন, তাঁদের আগ্রহকে গুরুত্ব দিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

অসুস্থতার সময়ে যারা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, লাইভের শেষ দিকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।

এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

চিকিৎসা চলার মধ্যেই আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তানিয়া বৃষ্টি। এখন অপেক্ষা, কবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যেই দেশে ধর্ষণের বিচার হয় না, সেই দেশে ধর্ষক ধর্ষণ করবেই শিরোনাম ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায়, পৌর বিএনপি সদস্যসচিব কারাগারে শিরোনাম ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে ঢুকে ছুরি দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে, মামলা দায়ের শিরোনাম জীবিত থাকতেই কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধ, এমনকি ‘চল্লিশার’ আয়োজনও করেছেন শিরোনাম কাউখালীতে গৃহবধূকে হত্যার পর মালপত্র লুট শিরোনাম বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার