শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 10:14 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

Publish : 10:14 AM, 09 November 2026.
শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস সংসদে উত্থাপন করেছেন।

তিনি আরও জানান, শ্রমিকদের চিকিৎসাসেবার সুযোগ বাড়াতে সরকার ইতোমধ্যে ছয়টি হাসপাতালে ১০০টি করে শয্যা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

পরিকল্পনা অনুযায়ী, শিল্পাঞ্চলগুলোতে হাসপাতাল নির্মিত হলে পোশাকশ্রমিকসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী মানুষ সহজে চিকিৎসাসেবা পাবেন।

দীর্ঘদিন ধরে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবার দাবি রয়েছে। সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা