ছবি সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। বিষপানের পাঁচ দিন পর রোববার (৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে মারা গেছে তাঁর ১৯ মাস বয়সী ছেলে জিসান। গুরুতর অসুস্থ পাঁচ বছর বয়সী মেয়ে তাবিয়া মিনহা এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করেন আছিয়া। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মা ও দুই সন্তানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে দ্বীন ইসলামের বয়স ১০ বছর।
পরিবারের অভিযোগ, স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি এবং পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে আছিয়ার বাবা সত্তার মোল্যা প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে আমিনুরকে বিদেশে পাঠান। তবে এরপরও পারিবারিক বিরোধের অবসান হয়নি। একপর্যায়ে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন আছিয়া।
মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুটির চিকিৎসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News