ছবি সংগৃহীত
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফার্মগেট এলাকায় মেট্রোস্টেশনের নিচে হঠাৎ একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। বাসটি লাভলী পরিবহনের বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়তে দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। সন্ধ্যা সোয়া সাতটার আগেই আগুন সম্পূর্ণ নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
তবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News