ভোলায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 01:22 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

ভোলায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Publish : 01:22 AM, 09 November 2026.
ভোলায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

ভোলায় পুকুর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মসজিদের পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে কাছে গিয়ে সেটি মরদেহ বলে নিশ্চিত হন তাঁরা। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। শহরের দরগা রোডসহ বিভিন্ন এলাকায় তাঁকে ঘোরাফেরা করতে দেখা যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা