বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:26 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

Publish : 12:26 AM, 09 November 2026.
বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩৬৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রান তাড়া করে জিততে পারলে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার পাশাপাশি টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩০ রানের লিড থাকায় সব মিলিয়ে তাদের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

এর আগে প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। কাভেম হজের ১৪২, কেভিন উইকহ্যামের ৭৮ এবং ব্রেন্ডন কিংয়ের ৬১ রানের ইনিংসে বড় সংগ্রহ গড়ে তারা।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২১৫ রান। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষেই ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সুযোগ এসেছে।

পরিসংখ্যান বলছে, টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়া করে বাংলাদেশ এখন পর্যন্ত জয় পেয়েছে মাত্র আটটি ম্যাচে। বিপরীতে হার রয়েছে ৩১টি ম্যাচে। ড্র হয়েছে পাঁচটি ম্যাচ।

তাই সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য শুধু একটি ম্যাচ জয়ের লড়াই নয়, বরং নিজেদের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ। এখন দেখার বিষয়, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই কঠিন চ্যালেঞ্জ কতটা সফলভাবে মোকাবিলা করতে পারে বাংলাদেশ।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা