নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক দিবস তালুকদার :
Publish : 09:34 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব

Publish : 09:34 AM, 09 November 2026.
নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব

নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব

প্রতিবেদক দিবস তালুকদার :

ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে হাতকড়াপরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

মূল ঘটনা গত রোববার ৮ নভেম্বর দুপুর ১টার দিকে। নলছিটি থানার ওসির নেতৃত্বে দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা এতটুকু পর্যন্ত স্বাভাবিক থাকলেও এরপর ঘটে নাটকীয়তা। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ দল হাতকড়াপরা সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় প্রশ্ন উঠেছে, তখন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগের ভূমিকা কী ছিল? পুলিশের দাবি, তাদের ওপর হামলা চালিয়ে ওসির গাড়ির একটি কাচ ভেঙে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ দল।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও ঘটনার দিনই দণ্ডবিধির ১৪৩/৩৪১/১৮৬ ধারাসহ আটটি ধারায় অভিযোগ এনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

এ ঘটনায় সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশ্ন, প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল? এটি কি পুলিশের ব্যর্থতা, নাকি দায়িত্ব পালনে গাফিলতি?

পরবর্তী সময়ে নলছিটি থানা পুলিশ একজন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারা এবং তাঁদের কেউ ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

গ্রেপ্তার সাতজনের মধ্যে একজনের নাম শহিদুল খলিফা। তাঁর বাড়ি গৌরিপাশা কাঠেরপোল এলাকায়। তিনি দপদপিয়া সুগন্ধা ফিড মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। অভিযোগ রয়েছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন সোহেল হাওলাদার, মিল্টন হাওলাদার, রুবেল মৃধা, রাকিব মৃধা, রাশেদ মৃধা ও সেলিনা বেগম। তাঁদের বাড়ি নলছিটির ভরতকাঠি, গৌরিপাশা, দপদপিয়া এবং বরিশালের বাবুগঞ্জ এলাকার বিভিন্ন মহল্লায়।

পরিকল্পিত কিংবা অনাকাঙ্ক্ষিত এটি যেকোনো ধরনের ঘটনা ঘটুক না কেন, এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

ঘটনার পর দপদপিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের একটি সুত্র জানিযেছে।

তবে মুঠোফোনে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো সাড়া মেলেনি। সার্চ বিডি নিউজের প্রতিবেদক ওসিকে ক্ষুদে  তথ্য চাইলেও তিনি নিরব থাকেন। তার নিরবতাই নিউজে উল্লেখ থাকবে বলে তাকে অবগত করা হলে ওসি ধন্যবাদ লিখে ক্ষুদে বার্তা পাঠান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা