বাবুগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 01:15 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

বাবুগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

Publish : 01:15 AM, 09 November 2026.
বাবুগঞ্জে চাঁদাবাজির মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজের ঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতে বিমানবন্দর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এর আগে একই দিন ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), বিএনপি নেতা মো. সাকিব হাওলাদার (৩৫) ও মো. মুবিন মোল্লা (২২)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রুস্তম হাওলাদার। গত শনিবার (৭ নভেম্বর) রাতে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাঁর ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ঠিকাদার রুস্তম আলীর অভিযোগ, মাহবুব মোল্লা লোকজন নিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন। টাকা দিতে না পারায় তাঁকে মারধর করিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাহবুব মোল্লা দাবি করেন, রুস্তমের কাছে তাঁর পাওনা টাকা রয়েছে এবং ওই সড়কের নির্মাণকাজে তিনি অংশীদার। পাওনা টাকা না দেওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন বলে জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন জানান, চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা