ছবি সংগৃহীত
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বালকদিয়া এলাকায় একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে ঝালকাঠি থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বালকদিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তার দক্ষিণ পাশে মো. কালু হালদারের (৩৭) পরিচালিত চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে কালু হালদার ও তাঁর সহযোগী মো. ইব্রাহিম সরদারকে (২২) আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঝালকাঠি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News