ছবি সংগৃহীত
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছে বিজিবির ৩৪ প্লাটুন সদস্য।
সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবির ৩৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ তৎপরতা জোরদার করা হয়েছে।
তবে কোন কোন শিল্পাঞ্চলে কত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News