কোহলির ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত
ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 07:09 AM, 04 November 2026.
Digital Solutions Ltd

কোহলির ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

Publish : 07:09 AM, 04 November 2026.
কোহলির ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

 বিরাট কোহলির রেকর্ড গড়া ব্যাটিং আর আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছে ভারত। বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে ৪০ দশমিক ২ ওভারে মাত্র ১৮৫ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন টিম সেইফার্ট। এ ছাড়া ব্লেয়ার টিকনার ৩৪, গ্লেন ফিলিপস ৩০ এবং ড্যারিল মিচেল করেন ২৮ রান।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আর্শদীপ সিং। ১০ ওভারে ৭০ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। গুরানুর ব্রার শিকার করেন তিন উইকেট। আনশুল কম্বোজ পান দুটি উইকেট।

বৃষ্টির কারণে ভারতের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। জবাবে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারালেও শুবমান গিলকে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে দুজনের ১১৩ রানের জুটি ভারতের জয়ের পথ সহজ করে দেয়।

মাত্র ৩৫ বলে অর্ধশতক পূর্ণ করেন কোহলি। এটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫১ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। অন্যদিকে গিল করেন ৫৬ বলে ৩৭ রান।

কোহলির এই ইনিংসে আরও দুটি উল্লেখযোগ্য রেকর্ড যুক্ত হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ১ হাজার ৯৭১ রানের পাশে বসেছেন তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে ওয়ানডেতে রান তাড়ায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন এই ভারতীয় তারকা।

শেষ পর্যন্ত ২২ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামী শনিবার (৭ নভেম্বর) ওয়েলিংটনে মুখোমুখি হবে দুই দল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার শিরোনাম কোহলির ঝড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত শিরোনাম ২১ বছর পর বাগেরহাটে যাচ্ছেন তারেক রহমান শিরোনাম পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শিরোনাম গাজীপুরে এনসিপির জানাজা কর্মসূচিতে পুলিশের ধাওয়া শিরোনাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে - ডক্টর জিয়াউদ্দিন হায়দার