ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 02:07 AM, 04 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

Publish : 02:07 AM, 04 November 2026.
ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

ছবি সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। ৩ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে শহরের বান্দাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঝালকাঠি শহরের এসপি অফিসসংলগ্ন এলাকার বাসিন্দা মালেক খানের ছেলে তানভীর খান (২৪) এবং গোরস্থান রোডের আবুল কালাম হাওলাদারের ছেলে মো. হুমায়ুন কবির (২৮)। তানভীর খান বাসন্ডা কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি শহরের লঞ্চঘাটের বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ পিস ইয়াবা নিয়ে ওই দুই যুবক একটি রিকশায় করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দাঘাট এলাকায় অবস্থান নেন পুলিশের এসআই পারভেজ, এসআই রিয়াজ ও এএসআই বাপ্পি।

পরে ওই দুই যুবককে বহনকারী রিকশাটি বান্দাঘাট এলাকায় পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচনের ফল নিয়ে বিশ্লেষকের ভূমিকায় ট্রাম্প শিরোনাম নওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই, টাকা উদ্ধারসহ আটক ৩ শিরোনাম কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার শিরোনাম ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড শিরোনাম পদোন্নতি ও পদবী পরিবর্তনের দাবিতে ঝালকাঠিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন শিরোনাম ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক