ছবি সংগৃহীত
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপের গতিরোধ করে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রামের মো. রবিন (২৮) এবং রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের মুন্না রহমান (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর সদর এলাকার এক ভাঙারি ব্যবসায়ী পিকআপে করে যাওয়ার সময় চৌদ্দমাইল বড় ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশকে বিষয়টি জানান। পরে মহাদেবপুর থানা-পুলিশ ও নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মহাদেবপুর থানা-পুলিশের যৌথ দল অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে ঘটনার আট ঘণ্টার মধ্যেই তিনজনকে আটক এবং ছিনতাই হওয়া ৯ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পাদক। অন্যদিকে, মুন্না রহমানের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দুপুর ৩টায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।
দ্রুততম সময়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটক ও অধিকাংশ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News