আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 06:16 AM, 03 November 2026.
Digital Solutions Ltd

আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক

Publish : 06:16 AM, 03 November 2026.
আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাত্র ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পুলক নাথ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং হত্যার বিচার চেয়েছেন স্বজনেরা।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আবুধাবির মোছাফফা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে পুলকের মিশরীয় রুমমেট তাঁকে বুকে ছুরিকাঘাত করেন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পুলক নাথ চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মধুসূদন নাথের ছেলে। বাবার মৃত্যুর পর প্রায় পাঁচ বছর আগে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। আবুধাবির একটি প্রতিষ্ঠানে থাই গ্লাসের কাজ করতেন তিনি। তাঁর উপার্জনেই চলত পরিবারের খরচ। প্রতিবন্ধী ছোট ভাইসহ পরিবারের সদস্যদের ভরণপোষণের দায়িত্বও ছিল তাঁর ওপর।

সবচেয়ে বেদনাদায়ক বিষয়, দীর্ঘ পাঁচ বছর পর আগামী ৬ নভেম্বর দেশে ফেরার কথা ছিল পুলকের। ছেলেকে বরণ করে নিতে অপেক্ষায় ছিলেন মা ও স্বজনেরা। কিন্তু দেশে ফেরা হলো না তাঁর। এখন ছেলের মরদেহের অপেক্ষায় দিন কাটছে পরিবারের।

মঙ্গলবার সকালে পুলকের বাড়িতে গিয়ে তাঁর মা রানী বালা দেবীর সঙ্গে কথা হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পুলক। এখন পরিবার কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। ছেলের হত্যার বিচার এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

পুলকের বোন চুমকি দেবীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামে সংশ্লিষ্ট দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে।

এদিকে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানিয়েছেন, দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা যাবে। এ ক্ষেত্রে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

একটি পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠা পুলকের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর গ্রামের বাড়িতে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক শিরোনাম তাহসিফ হত্যা: ফের রিমান্ডে চায় পুলিশ, প্রশ্ন এড়ানোর অভিযোগ দীপের বিরুদ্ধে শিরোনাম ঝালকাঠির কাঁঠালিয়ায় যৌথ অভিযান অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন শিরোনাম এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও শিরোনাম মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শিরোনাম স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে