স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে
ঢাকা, ০২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:23 AM, 02 November 2026.
Digital Solutions Ltd

স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

Publish : 07:23 AM, 02 November 2026.
স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

রাজবাড়ীতে স্বামীর করা ছয় লাখ টাকা আত্মসাতের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তানিয়া খাতুন বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রাজবাড়ীর রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তানিয়ার বিয়ে হয়। বিয়ের সময় তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ব্যাংকে জমা রাখার জন্য স্ত্রী তানিয়াকে ছয় লাখ টাকা দেন সাখাওয়াত। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ করেন তিনি। এ ঘটনায় চলতি বছরের ২৬ জানুয়ারি রাজবাড়ী সদর আমলি আদালতে মামলা করেন সাখাওয়াত।

আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন জমা দেয়। পরে তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তী সময়ে তিনি আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন পান। তবে আপস-মীমাংসা কার্যকর না হওয়ায় সোমবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, এর আগে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় তানিয়ার বিরুদ্ধে আরেকটি মামলা করেন সাখাওয়াত। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ১৬ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। মামলাটি এখনো আদালতে বিচারাধীন।

মামলার বাদী সাখাওয়াত হোসেনের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁকে নানা ধরনের অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও সফল না হওয়ায় আইনের আশ্রয় নিয়েছেন তিনি। আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন সাখাওয়াত।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান জানান, দুই পক্ষের মধ্যে একাধিকবার আপসের চেষ্টা করা হয়েছে। লিগ্যাল এইডের মাধ্যমেও সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবে সমঝোতা কার্যকর না হওয়ায় আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে তানিয়া খাতুন বা তাঁর আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও শিরোনাম মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শিরোনাম স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে শিরোনাম জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পেলো মো: মেহেদী হাসান (মুমিন) শিরোনাম দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা